মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৩ আগস্ট ২০২৬ , ১০:৪৯:০০ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের জন্য মাধবপুর উপজেলা পরিষদে নির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের নিচতলায় নির্মিত কক্ষটির উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধন শেষে এমপি এস এম ফয়সল পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, কক্ষটি ব্যবহারের মাধ্যমে সরকারি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় আরও সহজ ও কার্যকর হবে।















