প্রচ্ছদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ১০টি মহিষ জব্দ

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ১:৫২:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে দুই রাইন্ড ফাঁকা গুলি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় সংঘবদ্ধ চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ১০টি মহিষ জব্দ করা হয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাতে বাখের আলী সীমান্তের পদ্মা নদীর আলিমের ঘাটে অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় সেখানে সংঘবদ্ধ চোরাকারবারিদের দেখতে পায়। চোরাকারবারীরা অত্যন্ত সংঘবদ্ধ অবস্থায় থাকায় বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি করে। গুলির শব্দে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে ১০ টি মহিষ জব্দ করা হয়। সেগুলো ভারত থেকে অবৈধ পথে আনা হয়েছিল।

বিজিবি অধিনায়ক আরও জানান,দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চোরকারবারীদের বেশি দূর ধাওয়া করতে পারেনি বিজিবি সদস্যরা। ফলে তাদের কাউকে আটক করা যায়নি।

এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content