প্রচ্ছদ

চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১৭:৫২ প্রিন্ট সংস্করণ

বগুড়ার মালগ্রাম উত্তরপাড়া এলাকায় ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. আল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।রবিবার (৯ ফেব্রুয়ারি) বগুড়া র‌্যাব-১২, সিপিএসসি, কম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রাং এর ছেলে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করেন আল আমিন। এ সময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে পানি নিষ্কাশনের ড্রেনে ধাক্কা দিয়া ফেলে দেন।দুলু মিয়াকে হত্যার উদ্দেশে উপর্যুপরি মাথার ডান সাইডে আঘাত করলে তিনি জ্ঞান হারান।

পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র‌্যাব সূত্রে আরো জানা যায়, আলোচিত দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায় র‌্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে। এরপর মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও খবর

Sponsered content