জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৩:২৬ প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে স্মৃতিসৌধে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বীর শহিদদের স্মরণে এসময় এক মিনিট নিরাবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু পরমুখ।

আরও খবর

Sponsered content