শিক্ষা ও শিক্ষাঙ্গন

জাবিতে ৪ হলের নামকরণ, রাখা হয়েছে ফেলানী’র নামেও

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১:১৫:৩৭ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন করে নতুন নামকরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরমধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামকরণ করা হয়েছে সীমান্তের শহিদ ফেলানীর নামে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে জড়িত চারটি হলের নাম পরিবর্তন করে নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।’

হলগুলো হলো- পূর্বের ‘শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘শেরে বাংলা এ কে ফজলুল হক হল’ নামে নতুন নামকরণ করা হয়েছে। পূর্বের ‘শেখ রাসেল’ হলের নতুন নাম ‘নবাব সলিমুল্লাহ হল’। ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় ‘জুলাই চব্বিশ জাগরণী হল’ নামে।

এছাড়া ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব’ হলকে ‘শহীদ ফেলানী খাতুন’ হল নামে নামকরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content