প্রচ্ছদ

জামায়াতের শৃঙ্খলা ও সততা অনুকরণীয়: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা: ৩ আগস্ট ২০২৫ , ১২:০৮:১২ প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততা অন্য রাজনৈতিক দলের জন্য অনুসরণীয়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। হার্ট সার্জারি শেষে শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।”

তিনি আরও লেখেন, “অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।”

শেষে তিনি লেখেন, “তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন—এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।”

এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রেস সচিবের এমন মন্তব্যকে একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

আরও খবর

Sponsered content