জাতীয়

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ১০:০০:২০ প্রিন্ট সংস্করণ

রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে সংস্থাটি।

আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে।

আরও খবর

Sponsered content