আন্তর্জাতিক

ঝিকরগাছায় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১১ আগস্ট ২০২৫ , ১২:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন ঝিকরগাছা থানা প্রশাসনের অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ পুলিশ সর্বদা তোমাদের পাশে আছে। মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে এবং প্রাপ্ত বয়সের আগে কিংবা নিজস্বভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যদি ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের শিকার হয়, তাহলে পুলিশ প্রশাসন তা প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর

Sponsered content