সারাদেশ

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১১:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে শনিবার দিনব্যাপী দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হাজারা, রাঙিয়ারপোতা, আসাননগর, মোহাম্মদপুর, মাটিকুমরা ও গোবিন্দপুর গ্রামে পৃথক পৃথকভাবে দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা জুলফিকার হোসেন, আজাদ ফেরদৌস পান্নু, যুবনেতা একে আজাদ, মশিউর রহমান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, রিপন আহমেদ, শহিদুল ইসলাম মনসাদ, আতিয়ার রহমান ফারাজী, আশানুর রহমান, আবু তাহের রিয়াদ, শামিম রেজা, হাবিবুর রহমান লিংকন, লিমন হোসেন, রুবেল রানা ও সোহেল রানা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content