মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৪:০০:৪৭ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে রবিবার সকালে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।
শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টু সভার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলীর পরিচালনায় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




















