সারাদেশ

ঝিনাইদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে দোয়া ও সমর্থন চাইলেন সোহেল রানা

  ঝিনাইদহ প্রতিনিধি: ১৯ মে ২০২৬ , ১১:০০:১৬ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা আসন্ন ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি বলেন, “গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করতে চাই। পরিকল্পিত উন্নয়ন, জনবান্ধব সেবা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে ৭ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে চাই।”

সোহেল রানা দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের সহযোগিতায় কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শীতকালে কম্বল বিতরণ, গরিব-দুঃখীদের মাঝে চাল-ডালসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছি। মানুষের সুখে-দুঃখে অভিভাবকের মতো পাশে থাকার চেষ্টা করেছি।”

কাউন্সিলর প্রত্যাশী সোহেল রানা বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণের সমর্থন পেলে আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে চাই।”

আরও খবর

Sponsered content