সারাদেশ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০১:৫৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এসময় মোট ৪২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীর মাঝে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১০৬ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে আজ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, আগামী বুধবার আরও কিছু ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ক্ষতিপূরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে মহাসড়ক উন্নয়ন কাজ আরও গতিশীল হবে এবং যাতায়াতে স্বস্তি ফিরবে।

আরও খবর

Sponsered content