সারাদেশ

শেখ হাসিনার ফাঁসির রায়ে সিলেটে এনসিপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার:  ১৮ নভেম্বর ২০২৫ , ১২:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পর সিলেটের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করেছেন।

সোমবার ১৭ নভেম্বর ৩টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মিষ্টি বিতরণ শেষ করে আনন্দ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এসময় এনসিপির সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল হাসান আরিফ, মহানগরের প্রধান সমন্বয়কারী খাইরুল ইসলাম চৌধুরী,যুগ্ম সমন্বয়কারী মুস্তাক আহমদ, জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব সালমান খুর্শেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক শাহরিয়ার ইমন সানি, যুবশক্তি জেলার মূখ্য সংগঠক পারভেজ আহমদ, জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য শিব্বির আহমদ, এনসিপি জেলার সমন্বয়কারী কমিটির সাবেক সদস্য সিদ্দিকী আবুল আলা, মহানগরের সমন্বয়কারী সদস্য সুলতান আহমদ মিজান, জেলা ছাত্রশক্তির সংগঠক রফি তফাদার, জুবায়ের আহমদ, কাওছার গাজী, মাহফুজুর রহমান সাকিব, কামরান আহমদ, মেহেদী হাসান জয়, বুশরা আক্তার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content