স্টাফ রিপোর্টার: ২২ এপ্রিল ২০২৫ , ২:১১:০৭ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ জেলা শহরে রেলপথ বাস্তবায়নের দাবিতে সংগঠনের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ শহরে রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ (রেল আব্দুল্লাহ)’র সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমিন লিম্পা রেলপথ বাস্তবায়নের যথার্থতা ও যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।
পরিচিতি সভা ও সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর এর সঞ্চালনায় সেসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃহাসান ইমাম (হিমু),সহ-সাধারণ সম্পাদক ইফাজ তানভীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান,দপ্তর সম্পাদক আশিকুর রহমান মিনার,প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ জয়, কোষাধক্ষ মোঃ জাহিদুল ইসলাম,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান লিটন, সামাজিক ব্যক্তিত্ব গাউস গোড়কী, আনোয়ার পারভেজ মাসুম, জিহান লিমনসহ সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী। এছাড়াও ঝিনাইদহ শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা, সেসময় ঝিনাইদহ জেলা শহরে রেলপথ বাস্তবায়নের দাবি ও যথার্থতা তুলে ধরেন।
তানভীর সরদার/ এমআই





















