প্রচ্ছদ » প্রচ্ছদ » টঙ্গীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, প্রতিদিন ঘটছে ছিনতাই! আতংকে পথচারী ও এলাকাবাসী
টঙ্গীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, প্রতিদিন ঘটছে ছিনতাই! আতংকে পথচারী ও এলাকাবাসী
নুরুজ্জামান শেখ ১৭ মে ২০২৫ , ৫:৪৫:৫৭প্রিন্ট
সংস্করণ
এক সময়ের নিরাপদ টঙ্গী এখন এক আতংকের নাম। চুরি, ছিনতাই, অপহরন, মাদক দ্রব্য, চাঁদাবাজি হত্যা সহ যেন নানা অপরাধের অভয়ারণ্য।
শুধু রাতে নয়, এখন দিন দুপুরে ও হচ্ছে ছিনতাই, এ যেন দেখার কেউ নেই। উত্তরা থেকে কলেজ গেট পর্যন্ত ফ্লাই ওভারের উপরে একটু সুযোগ পেলেই পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে ছিনতাইকারীরা। শুধু তাই নয় তাদের হাতে থাকা দেশিও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে পথচারীদের উপর হামলাও করছে, যা রীতিমত এক আতংকে পরিনত হয়েছে।
উত্তরা আবদুল্লাপুর থেকে টঙ্গী কলেজ গেট ফ্লাইওভার টির পু্র্ব ও পশ্চিম পাশে দুই থানার সিমানা হওয়ার কারনে পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালনে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পরে যায়।
ছিনতাইকারীরা কখনো পুর্ব ও কখনো পশ্চিম থানার সীমানায় অবস্থান করে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার অন্তর্ভুক্ত হওয়ায় পুলিশ দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। কোন ঘটনা ঘটলে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ্যাকশনে যায় না ততক্ষণে ছিনতাইকারীরা নিরাপদে কাজ শেষ করে চলে যায়। এমতাবস্থায় পথচারী ও এলাকাবাসীরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদের মতে ব্রিজের উপর বাস স্টপেজ গুলোতে সন্ধার পর পুলিশ ডিউটি বসানো হোক।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি গতকাল রাতে টঙ্গী বাটা গেট এর সামনে রঞ্জু নামে এক পথচারী ছিনতাইকারীর ছুরি আঘাতে মারাত্মক ভাবে আহত হয়, পরে ঢাকা মেডিকেলে নিলে সে মৃত্যু বরণ করে।
নিহত রঞ্জু টঙ্গীর গাজীপুরা ২৭ এলাকায় নাজমা শিকদার এর বাসায় ভারা থাকতো তার গ্রামের বাড়ী পাবনা সদর উপজেলায় বলে জানা গেছে।