সারাদেশ

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ

  মোঃ নুরুজ্জামান শেখ, (গাজীপুর): ৬ ডিসেম্বর ২০২৫ , ১২:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ

টঙ্গী পূর্ব মেট্রো থানার মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা এবং রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ এশা টঙ্গীর আমতলী এলাকার জামিয়া ইসলামিয়া আকায়েদে মাদানিয়া এতিমখানা ও মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এতে স্থানীয় কয়েক শতাধিক মানুষসহ মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব মেট্রো থানার মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ কাজী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী মাসুদ রানা, মোঃ জামান শিকদার, মোঃ হারুন অর রশিদসহ কমিটির সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন।

আরও খবর

Sponsered content