সারাদেশ

টঙ্গীতে বিশাল ইফতার মাহফিলে নাজমুল হোসেন মন্ডল ঘোষণা করলেন নিজের কাউন্সিলর প্রার্থীতা

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২২:৫২ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের টঙ্গীতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশাল আকারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা যুবদল–এর সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পাগাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকার মানুষ অংশ নেন।

মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রয়েল হায়দার। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, তিনি গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড–এর কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন।

নাজমুল হোসেন মন্ডল বলেন, “দীর্ঘদিন ধরে ওয়ার্ডটি অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা পূরণ এবং পরিকল্পিত উন্নয়নের জন্য আমি নির্বাচনে অংশ নিতে চাই।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার, মশকনিধন কার্যক্রম জোরদার করা, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

ইফতার মাহফিলে প্রায় দুই হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে সম্পন্ন হয়। স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content