প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ২:২৪:০৬ প্রিন্ট সংস্করণ
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে চুক্তিতে পৌঁছাতে ইরান প্রস্তুত না হলে দেশটিকে এর ‘মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদেনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও এসব মন্তব্য করেন।
তিনি বলেন,‘ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে।’ তবে একই সঙ্গে তিনি বলেন, ‘ইরান যদি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত না থাকে, তাহলে তাদের মূল্য দিতে হবে।’
রুবিও আরও অভিযোগ করেন, ইরান অতীতে যেসব চুক্তি করেছে, সেগুলো বারবার লঙ্ঘন অথবা পরিবর্তন করেছে। তার ভাষায়, ‘তারা যখনই কোনো চুক্তি করে, হয় সেটি ভঙ্গ করে, নয়তো পরিবর্তন করে।’
রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।





















