সারাদেশ

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটি ঘিরে আনন্দ মিছিল

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ৮ জানুয়ারি ২০২৬ , ১১:০৩:১৪ প্রিন্ট সংস্করণ

 

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কমিটি ঘোষণার পর থেকেই টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন এলাকায় যুবদল নেতা-কর্মীরা খণ্ড খণ্ড আনন্দ মিছিল বের করছেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ টিপু।

দলীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি শেখ সুমন দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ফ্যাসিবাদী শাসনামলের দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি একাধিক রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতার নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা যুবদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা জানান, কমিটি ঘোষণার পর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করা হচ্ছে। এতে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

এদিকে নবনির্বাচিত সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু কমিটি গঠনে আস্থা রাখার জন্য দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “দলীয় ঐক্য সুদৃঢ় করে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

আরও খবর

Sponsered content