প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ১:২৬:২৯ প্রিন্ট সংস্করণ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
আজ বৃহস্পতিবার হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। এর আগে প্রথম ম্যাচে ২৫ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ আজ প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। মোস্তাফিজুর রহমান নেই আজ। তার বদলে একাদশে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।















