সারাদেশ

টেকনাফে এনসিপির আহ্বায়ক রফিকুল, সদস্যসচিব সায়েম

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৬ , ১:৫৭:১৬ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে রফিকুল ইসলামকে আহ্বায়ক, সায়েম সিকদারকে সদস্যসচিব এবং বাহা উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কক্সবাজার জেলা শাখার অধীন এ কমিটি টেকনাফ উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হবে।

আরও খবর

Sponsered content