প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৮:০২:০৫ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফ রিফাতকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত এই বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
গাজীপুর মহানগর শাখার অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে জানানো হয়, আরাফ রিফাতকে ঘিরে ছড়ানো অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কোনো যাচাই-বাছাই ছাড়া অপপ্রচারমূলক উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীল একজন নেতাকে নিয়ে এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো গাজীপুরের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করার অসৎ প্রয়াস বলে উল্লেখ করে তারা।
বিবৃতিতে আরও বলা হয়— “একজন সৎ ও পরিশ্রমী সংগঠকের চরিত্রহননের চেষ্টা মূলত সংগঠনকেই দুর্বল করার অপচেষ্টা। সত্যকে আড়াল করে মিথ্যার প্রচারে কখনো কারও সাফল্য আসেনি; সত্য সবসময়ই মিথ্যাকে পরাজিত করে।”
জাতীয়তাবাদী সাইবার দল জানায়, অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, গুজব নয়—সত্য তথ্য প্রচারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।





















