সারাদেশ

ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

  প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর জন্য আব্দুলপুর জংশনে বিরতি দেয়। এ সময় মাহদী হাসান মুরাদ কিছু কেনার জন্য ট্রেন থেকে নামার সময় হঠাৎ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

আরও খবর

Sponsered content