জাতীয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৬ , ৫:১২:৫৭ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে ক্যাম্পাসে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

আরও খবর

Sponsered content