জাতীয়

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুকে পেইজে এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণ প্রশংসার দাবিদার। তাদের পরিপক্বতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করেছে।

টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশেরউন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content