মোঃ মিজানুর রহমান মিন্টু , স্টাফ রিপোর্টার ১ মার্চ ২০২৬ , ১২:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা এনসিপির কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা এনসিপির সদস্য সচিব সাইদার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজেদুর রহমান, যুগ্ম সদস্য সচিব সাহা আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক মনির হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন যুবশক্তির আহ্বায়ক হযরত আলী, ছাত্রশক্তির আহ্বায়ক সবুজ এবং ছাত্রশক্তির সদস্য সচিব আবু সাঈম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর গত এক বছরে এনসিপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় দলটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















