সারাদেশ

দাসপট্রি জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৫ , ১:১৩:৪৯ প্রিন্ট সংস্করণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দাসপট্রি জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকমণ্ডলীর বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব তপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মন্নান মিয়া এবং জনাব মোঃ মাহাবুবুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুনীরুল হক (আগৈলঝাড়া টেমার ক্লাস্টার)।

অনুষ্ঠানটি আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। ব্যবস্থাপনায় ছিলেন ফায়জুল হক বাবু, শাহরিয়ার জহির, মনির হোসেন, আবু হানিফ সরদার, মুরাদ হোসেন রারী, পিন্টু দও, পুলক দও, রিপন দে, লিখন মৃধা ও হানিফ রারী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহ আলম সেরনিয়াবাত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাওলাদার, সাধারণ সম্পাদক বাবু অনিমেষ হালদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক ফারহানা খানম, নিপা মন্ডল ও দোলা বাড়ৈ, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠান শেষে শিক্ষকদের বিদায় সংবর্ধনা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content