সারাদেশ

তেলিখাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

   কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১০:৩২:২৫ প্রিন্ট সংস্করণ

 

সিলেটের কোম্পানীগঞ্জে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ–সিলেটের সভাপতি নির্বাচিত হওয়ায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান এবং কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদুল হাসান নাঈমকে সংবর্ধনা জানানো হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আশফাকুর রহমান বিপ্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু হামজা সাইফ। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ করেন মারুফ আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)। তিনি বলেন, “আজ যাদের সংবর্ধিত করা হলো, তাঁরা তাঁদের মেধা ও শ্রমের প্রাপ্য অর্জন করেছেন। যেখানে গুণীজনকে সম্মান দেওয়া হয় না, সেখানে নতুন গুণীজনের জন্ম হয় না। তেলিখাল সেই উর্বর মাটি, যেখানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান জসিম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ–সিলেটের সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, এবং কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাসান, তাসকির, আশরাফ, জাভেদ, সৌরভ, তায়েব, আবু তালেব, তুহিন, উত্তম, রায়হান, ইশরাক, আলমগীরসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সম্মাননা প্রাপকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তেলিখাল উচ্চ বিদ্যালয় চত্বরে দিনটি পরিণত হয় এক হৃদয়গ্রাহী মিলনমেলায়।

আরও খবর

Sponsered content