সারাদেশ

বালিঘোনা খানকায়ে ছালেহীয়ায় ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১০:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মানুষের প্রতি অন্ধভক্তি না রেখে একমাত্র মহান আল্লাহর প্রতি নির্ভরশীল ও অনুগত হওয়া উচিত। কারণ মানুষ ভুল কিংবা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ও সত্য। তিনি বলেন, মানুষ অনেক সময় স্বার্থপর বা দ্বিমুখী আচরণকারী হতে পারে—মুখে এক কথা আর অন্তরে ভিন্ন কিছু লালন করে। তাই ব্যক্তি-মুখী না হয়ে আল্লাহমুখী হতে হবে। আল্লাহই একমাত্র ভরসার স্থান, যিনি বিপদে-আপদে সর্বাবস্থায় সাহায্য করেন এবং চিরস্থায়ী কল্যাণ দান করেন।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হযরত পীর ছাহেব কেবলা এসব কথা বলেন।

মাহফিলে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক প্রমুখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।

আরও খবর

Sponsered content