প্রচ্ছদ

লিবিয়ায় নৌকা ডুবে প্রাণ গেল ১৬ পাকিস্তানির

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২১:৪৪ প্রিন্ট সংস্করণ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ জন পাকিস্তানি মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ১০ জন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনার খবর জানিয়েছিল। তখন জানানো হয়, নৌকাটিতে ৬৩ জন পাকিস্তানি ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ১৬ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাসপোর্টের ভিত্তিতে তারা পাকিস্তানের নাগরিক বলে শনাক্ত করা গেছে।

বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে একজন হাসপাতালে ও ৩৩ জন পুলিশ হেফাজতে আছেন বলে জানানো হয়েছে। খবর এএফপির।

আরও খবর

Sponsered content