প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১:১৬:১৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাশিদা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাশিদা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা। তার স্বামীর নাম মৃত মো. আবুল হাশেম।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. মোস্তফা ফয়সাল।
তিনি বলেন, গতকাল বিকেলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন হয়েছিলেন তিনি। এরপর রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বর্তমানে ১০৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ রোগী ৭৯, মহিলা ২১ জন ও পাঁচজন শিশু রয়েছে। চলতি বছরে এ নিয়ে সাতজন ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।





















