সারাদেশ

ত্রিশালে ইসলামী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধন

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ৪:১৭:১২ প্রিন্ট সংস্করণ


“অগ্রযাত্রায় নতুন গন্তব্যে” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ত্রিশাল শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ত্রিশালের আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটের তৃতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাখাটির নতুন কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম সরকার, ব্যাংকের হেড অব লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জাকির হোসেন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. আনিছুর রহমান। স্বাগত বক্তব্য দেন ত্রিশাল শাখার প্রধান মো. আনোয়ার হোসাইন ফুয়াদ।

বক্তারা বলেন, আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নতুন এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content