সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন আইনজীবী বহিষ্কার

  রাজশাহী প্রতিনিধি: ২৮ জুন ২০২৬ , ১১:০২:৩১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজন আইনজীবীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মুহা. আতিকুর রহমান (ইতি) এবং অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন।

রবিবার (২৮ জুন) অনুষ্ঠিত সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬-এ সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে ওই তিন আইনজীবী বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এ কারণে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।

সংগঠনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তাদের লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিটের সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিটের কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা থাকবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিটের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মালেক রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content