বিনোদন

‘কে বা কারা এসব করছে, তা আমি জানি না’

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:০০:৩৫ প্রিন্ট সংস্করণ

দেশের জনপ্রিয় তারকাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। গেল আগস্টে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের কারণে বিব্রতকর অবস্থায় পড়েন অভিনেত্রী বিপাশা হায়াত। এবার একই ঘটনার কথা জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

সম্প্রতি তিনি জানান, তার নাম ও ছবি দিয়ে কে বা কারা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে। তার বিভিন্ন ছবি ও নিউজ শেয়ার হচ্ছে সেখানে। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ার চেষ্টা করা হচ্ছে।

আফসানা মিমি গণমাধ্যমকে বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো সামাজিক মাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’

মিমির বন্ধুবান্ধব ও স্বজনরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ এটি ব্যবহার করে প্রতারণা করছে।

এর আগে অভিনেত্রী বিপাশা হায়াত, সুমাইয়া শিমু, সাদিয়া জাহান প্রভা, নির্মাতা সালাউদ্দিন লাভলু, অভিনেতা মারজুক রাসেলসহ অনেকে তাদের নামে ফেসবুকে ভুয়া আইডি বা পেজ খুলে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে সালাউদ্দিন লাভলু ও মারজুক রাসেল পুলিশের সাইবার ক্রাইমে ইউনিটে লিখিত অভিযোগও দেন।

আরও খবর

Sponsered content