মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৬:৩৭:৩৩ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা ফারুক আহমেদ বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাচ্চু মোল্যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা শাখার আহ্বায়ক আলী আহমেদ ও সদস্যসচিব মো. মনোয়ার হোসেন খান বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





















