প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৭:১৭:৩৯ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এদিকে, ঢাবি ছাত্রশক্তির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার কথা দিয়ে কথা রাখছে না। এই সরকার স্বৈরতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংস্কার থেকে সরে গেছে। পিএসসিতে ভাইভার নম্বর বাড়িয়ে দিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।’





















