প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২৬:২৫ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
আজ শনিবার সন্ধ্যায় কালীগঞ্জের অডিটোরিয়ামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এতে পুরো অডিটোরিয়াম অন্ধকার হয়ে যায়। প্রায় ১৫ মিনিট পর বিদ্যুৎ ফিরে আসে।
এ সময় রাশেদ খাঁন বলেন, ‘এটা তারেক রহমানের বিএনপি, রাশেদ খাঁনের বিএনপি করা লাগবে না। কথা বলব তার আগেই বিদ্যুৎ চলে গেল।’
নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আমার কথা সেটাই, এখানে আপনারা একতাবদ্ধ হয়ে বিএনপি করেন।’





















