জাতীয়

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ১:২৩:৪২ প্রিন্ট সংস্করণ

দেশী উদ্ভাবনকে ল্যাবরেটরি থেকে বানিজ্যিক উৎপাদনে রুপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বানে জানিয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে বিজয় সরণির নভো থিয়েটারেএই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের যে কাঙ্খিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সকল চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের(উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি যেখানে আমরা আমাদের কাঙ্খিত বাংলাদেশ সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব। এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।’

প্রসঙ্গত, তিনদিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেট টু মার্কেট’।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টর্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান(এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নেন।

এ মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনরাময় উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে বলে জানা গেছে।

আয়োজকরা জানান, দেশে একটি শক্তিশালী ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

জানা গেছে, এ মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর, ফরেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামীকাল রোববার দ্বিতীয় দিনে স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন : সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

আরও খবর

Sponsered content