রাজনীতি

‘দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায়’

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:২৬:৪৪ প্রিন্ট সংস্করণ

দেশের মানুষ রাজনীতির দুই ভূত লুটপাট ও দুর্নীতি, পেশীশক্তি আর সন্ত্রাস তাড়াতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

গতকাল সোমবার রাতে শরীয়তপুর পৌরসভা মাঠে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা এবারের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট বাংলাদেশের মানুষকে বার্তা দিতে এসেছি, এদেশের মুক্তিকামী মানুষ জাগ্রত হয়েছে তাই এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধ আসবে। দুর্নীতি আর সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না।’

তিনি আরও বলেন, ‘আগামীতে এদেশে আর দুর্নীতিবাজরা রাজনীতি করতে পারবে না। যারা সন্ত্রাস আর কালোটাকা নির্ভর, পেশীশক্তি নির্ভর, গুণ্ডামির রাজনীতি করতে চায় যারা, ক্ষমতার মসনদ দখল করতে চায় মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ এখন বিল্পবীদের দেশ।’

মামুনুল হক বলেন, ‘জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের যদি কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে তারা যে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলো তা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আগামী নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের হ্যাঁ ভোট দিতে হবে। যারা পরিবর্তন চান সুন্দর বাংলাদেশ গড়তে চান দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান তারা অবশ্যই হ্যা ভোট দিবেন।’

বক্তব্য শেষে তিনি স্লোগান দিয়ে বলেন, ‘গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন।’

এদিন জেলা জামায়াতের আমির আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে জনসভায় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content