প্রচ্ছদ

শেরপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ৪:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে।

শনিবার (২২ মার্চ)রাত এগারোটার দিকে ধড়মোকাম কবরস্থানে পশ্চিম পাশে চারমাথা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

নিহতের ছেলের স্ত্রী বিউটি বলেন, নিহত আকবর আলী একজন কবিরাজ। রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামে একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

রাত এগারোটার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে তার পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ছেলে শাহ জামাল জানান ঘটনাস্থলে গিয়ে( বাবা) আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই এবং পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হতে পারি যে এগুলো ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের ৷

ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

মাসুম বিল্লাহ /এমআই

আরও খবর

Sponsered content