তথ্যপ্রযুক্তি

ধলাই সেতু রক্ষায় মোবাইল কোর্ট অভিযানে বাল্কহেড,বারকি নৌকা ও মোটরসাইকেল আটক

  নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক (সিলেট) ১৫ অক্টোবর ২০২৫ , ৮:২৯:১১ প্রিন্ট সংস্করণ

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে বাল্কহেড,বারকি নৌকা ও মোটরসাইকেল আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল ৮:৩০ মিনিটের সময় ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন করা অবস্থায় মোবাইল কোর্টে ৫টি বাল্কহেড, ৩টি বারকি নৌকা ও ১টি মোটরসাইকেল আটক করা হয়।

এবিষয়ে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, আলোচিত এই ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে। তাই সেতু রক্ষায় আমাদের অভিযান অব্যাহত। তিনি আরও বেশি সেতুটির ক্ষতি হলে বালু মহল ইজারা নেওয়া কতৃপক্ষের কেহই বিপদ এড়াতে পারবেন না তাই আপনারাও সতর্ক দৃষ্টি রাখুন।

আরও খবর

Sponsered content