সারাদেশ

নিখোঁজের ১৭ দিন পর মিলল জেলের মরদেহ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৫:২২ প্রিন্ট সংস্করণ

বরগুনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৭ দিন পরে মিলল মোস্তফা সিকদার (৬০) নামের এক জেলের মরদেহ।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ১০ নম্বর নলটোনা ইউনিয়নের নলটোনা গ্রামের নদীর তীরে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত মোস্তফা সিকদার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামের বাসিন্দা।

স্বজন ও স্থানীরা জানায়, মোস্তফা সিকদার প্রতিদিনের মতো গত ৩১ জানুয়ারি নৌকা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। তবে সেখান থেকে না ফেরায় বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির করেও পাওয়া যায়নি। পাওয়া যায় তার নৌকাটি। আজ ১৭ দিন পর নলটোনার লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখলে সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, ‘নদীতে মরদেহ পাওয়া গেছে—এমন খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ হস্তান্তর করে দিয়েছি।’

আরও খবর

Sponsered content