বিনোদন

নেপালে আকস্মিক বন্যা, কেমন আছেন অপু বিশ্বাসরা

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৬ , ১২:২৮:১৩ প্রিন্ট সংস্করণ

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৪০৩ পর্যটক নিখোঁজ এবং ৯৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দেশটির বিভিন্ন এলাকায় বন্যার পানিতে জনপদ তলিয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ও ভ্রমণ ব্যবস্থা ব্যাহত হয়েছে। শত শত পর্যটক, শ্রমিক ও অন্যান্য মানুষ নিখোঁজ রয়েছেন।

এমন পরিস্থিতিতে নেপালে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে।

যদিও শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় স্বস্তির খবর জানিয়েছেন অপু বিশ্বাস। এক ফেসবুক পোস্টে অপু জানিয়েছেন, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

অপু বিশ্বাস তার বার্তায় লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন- আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা “শিকার” সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

আরও খবর

Sponsered content