সারাদেশ

পার্বতীপুরে রংপুর রোডের পাশে বস্তাবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৮:১৯:১০ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রংপুর রোডের পাশে খোলাহাটি চৌত্রের মোড়, বদরগঞ্জ এলাকায় বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা বৃহস্পতিবার  (১৫ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় সরাসরি জড়িত কোনো সন্দেহভাজনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রংপুর থেকে আসা সিআইডির একটি দল মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণের ব্যবস্থা নিচ্ছে।

আরও খবর

Sponsered content