তথ্যপ্রযুক্তি

‘পিআর পদ্ধতি বিলম্বিত হলে স্বৈরাচারই লাভবান হবে’ — ডা. জাহিদ হোসেন

  স্টাফ রিপোর্টার : ২২ আগস্ট ২০২৫ , ৩:০০:৪২ প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি না হলে যারা নির্বাচনে যাবেন না বলছেন, তারা কি এর ফলাফল ভেবে দেখেছেন? পিআর পদ্ধতির কারণে যদি নির্বাচন বিলম্বিত হয়, তবে পতিত স্বৈরাচারই লাভবান হবে।”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে “গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে নির্বাচনের গুরুত্ব” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ আরও বলেন, “পিআর পদ্ধতিতে ভোট চাওয়া দলগুলো প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কি না—সে প্রশ্ন উঠছে। তাদের কর্মকাণ্ডে স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বৈরাচারের ফেরত আসা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “রাজনীতিকে গায়ের জোরে নয়, রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, “সংস্কার বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। এখন যে দলগুলো সংস্কারের কথা বলছে, তারা কখনোই সংস্কার করেনি। সংবিধানে কোথাও স্বৈরাচার হতে বলা নেই, বরং এর অপব্যবহারেই স্বৈরাচার তৈরি হয়।”

আরও খবর

Sponsered content