জাতীয়

ডিএমপিতে চার ডিসি

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৫:১২:৫৩ প্রিন্ট সংস্করণ

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) চার কর্মকর্তাকে ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

তারা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও খবর

Sponsered content