শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা

  মো. সাদমান সাকিব দিশান জবি প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৬ , ৫:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং ডিবেটিং ক্লাব (এমডিসি)-এর ২০২৫–২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাব্বানী রাশহা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী মোহাম্মদ।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ক্লাব এডভাইজর অধ্যাপক ড. ইমরানুল হক এবং ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
ভাইস প্রেসিডেন্ট: জয় আচার্য ও পুনম মজুমদার
যুগ্ম সাধারণ সম্পাদক: সামিহা সারওয়ার নাহরিন ও ইফরাত জাহান প্রভা
অর্থ সম্পাদক: আরিফ আসলাম
দপ্তর সম্পাদক: সুমাইয়া সুমা
সাংগঠনিক সম্পাদক: আফজাল হোসাইন নাঈম
প্রচার সম্পাদক: সাদিয়া ইসলাম ইকরা
ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ সম্পাদক: রুদ্র বিশ্বাস জিতু
তথ্য ও গবেষণা সম্পাদক: আব্দুর রহমান আনাস

কমিটির অনুমোদন প্রসঙ্গে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও ক্লাব এডভাইজর অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “বিতার্কিকদের অগ্রণী ভূমিকা আমরা সমাজ ও রাষ্ট্রে সর্বদা দেখতে পাই। অগ্রসর ও ভিন্নধর্মী চিন্তাধারার মাধ্যমে মার্কেটিং বিভাগ থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে মার্কেটিং ডিবেটিং ক্লাব তার সফলতার ধারা বজায় রাখবে।”

ক্লাব মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ মাহফুজ বলেন, “এমডিসির নতুন নেতৃত্ব তাদের গুণগত মান ও দক্ষতার মাধ্যমে বিভাগ এবং বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

নবনির্বাচিত সভাপতি রাব্বানী রাশহা বলেন,  “গণতান্ত্রিক সমাজে যুক্তিনির্ভর মত প্রকাশ ও সহনশীল ভিন্নমত অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সচেতন নাগরিকবোধ, ন্যায়বোধ ও দায়িত্বশীল কণ্ঠস্বর তৈরি করাই মার্কেটিং ডিবেটিং ক্লাবের লক্ষ্য। সুস্থ বিতর্কই সচেতন সমাজ গঠনের প্রথম ধাপ।”

সাধারণ সম্পাদক মাহদী মোহাম্মদ বলেন, “মানবের মুক্তচিন্তার ক্রমবর্ধমান ধারার বিকাশে মার্কেটিং ডিবেটিং ক্লাব তার দায়িত্ব অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক ও ব্যক্তিগত বিকাশে আমরা বদ্ধপরিকর এবং এই প্ল্যাটফর্মকে একটি অন্তর্ভুক্তিমূলক ও অগ্রসর চিন্তার ক্ষেত্র হিসেবে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

আরও খবর

Sponsered content