শিক্ষা ও শিক্ষাঙ্গন

ইউআইটিএসের মহান বিজয় দিবস উদযাপন

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৪:২০:২৯ প্রিন্ট সংস্করণ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন করেছে। মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সহকারি প্রক্টর এস, এম, ফারিয়াল হক বাঁধন, জনসংযোগ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভাটারাস্থ নিজস্ব ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আরও খবর

Sponsered content