শিক্ষা ও শিক্ষাঙ্গন

সূত্রাপুরে মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি : ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১১:০৭ প্রিন্ট সংস্করণ

রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবা জবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের ছাত্রী। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সূত্রাপুর-এর কলতাবাজার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রাকিবা অসুস্থ বোধ করার কথা জানিয়ে মায়ের সঙ্গে কথা বলেন। এরপর পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি। সকালে সাড়া না পেয়ে তার বান্ধবীরা মেসে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় দেখতে পান।

উল্লেখ্য, আগামীকাল গ্রামের বাড়ি যাওয়ার টিকিট কাটা ছিল রাকিবার। আকস্মিক এই মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content