প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ১০:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ
সামিদুল ইসলাম, বগুড়া :বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে সুধী সমাবেশ ও ছাগল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরব ইউনিয়ন শাখা।
আজ ১১ই জুলাই এ অনুষ্টান পিরব বাজারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমীর মাওলানা আঃ হক সরকার , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হালিম বিপ্লব, থানা আমীর মাওলানা আছার উদ্দিন। এছাড়াও আরও অন্যান্য শিবিরের ও জামাতের নেতৃবৃন্দ আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরব ইউনিয়নের আমীর আঃ জব্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণ অভুত্থানের পর এখন সুযোগ এসেছে কাজ করার। তাই সবাই মিলে কাজ করতে হবে। তিনি নির্বাচন ও বর্তমান সময়ে জনগণের কি করা উচিত এ বিষয়ে কথা আলোচনা করেন।




















